ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

সর্বোচ্চ দামে ইউরো

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ২১:৪৬, ২৪ এপ্রিল ২০২৩
সর্বোচ্চ দামে ইউরো
ফাইল ফটো

ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অব জাপানের মধ্যে বৈঠকের ঠিক আগ মুহূর্তেই ব্যাপক বেড়েছে ইউরোপীয় মুদ্রা ইউরোর মান। জাপানি ইয়েনের বিপরীতে গত ৯ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

সোমবার ডলারের বিরুদ্ধে ইউরো শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে ১ দশমিক ১০২৩ ডলারে। বিগত ১৪ মাসের মধ্যে যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

জাপানি ইয়েনের বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের প্রধান মুদ্রাটির দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। ইউরোপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৪৮ দশমিক ৩৪ ইয়েনে। ২০১৪ সালের পর যা সর্বোচ্চ।

সম্প্রতি ব্যাংক অব জাপানের গভর্নর কাজুও উয়েদা আভাস দিয়েছেন, মুদ্রানীতি শিথিল করা প্রয়োজন। এতে চাপে পড়েছে ইয়েন।

দেশটির মুদ্রার বিপক্ষে ডলারের আরো উত্থান ঘটেছে। যে হার শূন্য দশমিক ৪ শতাংশ। এক ডলারের মূল্যমান দাঁড়িয়েছে ১৩৪ দশমিক ৫৯৫ ইয়েনে।

তবে ডলারের বিপরীতে শূন্য দশমিক ৪ শতাংশ দৃঢ় হয়েছে সুইস ফ্রাঙ্ক। ডলারপ্রতি বিনিময় হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৮৯০ ফ্রাঙ্কে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!