ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম যত টাকা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮, ১৮ অক্টোবর ২০২৬
আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম যত টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানোর পর আজ রোববারও (১৮ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়, যা ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বর্তমান বাজারদর

  • ২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

  • ২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা

প্রতি ভরির এই দাম নির্ধারিত সোনার বিক্রয়মূল্য। গয়না কেনার ক্ষেত্রে প্রযোজ্য মজুরি ও ভ্যাট যোগ হলে ক্রেতাকে অতিরিক্ত অর্থ দিতে হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!