ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কানাডায় উচ্চশিক্ষার প্রক্রিয়া জানাতে দুই দিনের আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৭, ২৫ অক্টোবর ২০২৩
কানাডায় উচ্চশিক্ষার প্রক্রিয়া জানাতে দুই দিনের আয়োজন
ছবি: সংগৃহীত

কানাডায় উচ্চশিক্ষার প্রক্রিয়া সম্পর্কে অনেকেই জানার চেষ্টা করেন। সঠিকভাবে জানার সুযোগ না থাকায় অনেকেই দ্বিধায় ভোগেন। সেসব শিক্ষার্থীদের নির্দেশনা দিতে এডুকেশন কন্সালটেন্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল - আয়োজন করেছে ‘কানাডা অ্যাপ্লিকেশন ডে’।

আগামী ৩০ অক্টোবর পিএফইসি গ্লোবাল এর ধানমণ্ডি অফিসে ও ১ নভেম্বর বনানী অফিসে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠান আয়োজিত হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানতে পাবেন সে দেশে পড়াশুনার, স্কলারশিপ এবং পড়াশুনা পরবর্তী কাজের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ। আর তাদের এই দিকনির্দেশনা দেবেন শীর্ষস্থানীয় কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এছাড়া ঐদিন কোনো আবেদন ফি ছাড়াই শিক্ষার্থীরা পাবেন পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ।

Advertisement

এই আয়োজনের বিষয়ে পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, কানাডায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। পিএফইসি গ্লোবাল আয়োজিত ‘কানাডা অ্যাপ্লিকেশন ডে’ অবশ্যই তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

এই ইভেন্টে, শিক্ষার্থীরা অন-স্পট অ্যাপ্লিকেশনে করে পেয়ে যাবেন একটি স্মার্ট ওয়াচ। ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইএলটিএস এবং পিটিই কোর্সে ২৫ শতাংশ ছাড়। এছাড়া সবার জন্য থাকছে আকর্ষণীয় উপহার।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!