ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মামুনের ডেন্টাল লাইসেন্স অর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১০, ২৫ নভেম্বর ২০২৩
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মামুনের ডেন্টাল লাইসেন্স অর্জন
ডা. মো. আল মামুন। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ‘লা সেলও বিশ্ববিদ্যালয়’ থেকে ডক্টর অব ডেন্টাল সার্জারি (DDS) অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী ডা. মো. আল মামুন। এই ডিগ্রির ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ডেন্টাল প্র্যাকটিশনার লাইসেন্স অর্জন করলেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক সভায় তিনি এই স্বীকৃতি পান। 

Advertisement

ডা. মো. আল মামুন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার উত্তর কাউন্নারা গ্রামের শিক্ষক মো. শামসুল হকের বড় ছেলে। 

জানা যায়, আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ২০০৯ সালে ডেন্টাল সার্জারি (BDS) ডিগ্রি লাভ করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। প্রায় ১৪ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের ডেন্টাল লাইসেন্স পান।

এ প্রসঙ্গে আল মামুন বলেন, মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া থানার প্রথম দন্ত চিকিৎসক হিসেবে আমি এই ডিগ্রি লাভ করি। ফলে বিষয়টি এখন মানিকগঞ্জ সাটুরিয়াবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। আমি আমার দেশের মানুষের কাছে কৃতজ্ঞ। আমার ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!