ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ২৩ জুলাই ২০২৬
২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
সংগৃহীত ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইতিপূর্বে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন রুটিন পরবর্তী সময়ে আলাদাভাবে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

Advertisement

শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রাম অঞ্চলে বৈরী আবহাওয়া ও বন্যার পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে কিছু পরীক্ষা স্থগিত রাখতে হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জুলাই থেকে আগামী ৮ আগস্ট পর্যন্ত পূর্বঘোষিত সূচি অনুসরণ করেই বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের বিষয়ে একটি বিশেষ ছাড়ের কথা উল্লেখ করে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তারা নির্দিষ্ট নিয়মে নিবন্ধন করে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

এর আগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া বেশ কয়েকটি বিষয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!