ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষার্থীদের মাঝে এসেড হবিগঞ্জের গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২২:৪৩, ৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের মাঝে এসেড হবিগঞ্জের গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ
এসেড হবিগঞ্জের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে বা

পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের বার্তা পৌঁছে দিতে এসেড হবিগঞ্জের উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে বানিয়াচং উপজেলার বালিখাল বাজার থেকে সিকন্দরপুর বাজার পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। এ সময় তিনি বলেন, "আজকের একটি গাছই আগামী দিনের নিরাপদ পরিবেশের ভিত্তি। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে আমরা শুধু একটি গাছ নয়, পরিবেশবান্ধব ও দায়িত্বশীল একটি প্রজন্ম গড়ে তোলার বীজ বপন করছি। শিক্ষা ও পরিবেশ—দুই ক্ষেত্রেই সচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি।"

কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাছের পরিচর্যা, পরিবেশ রক্ষা এবং নিয়মিত অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।

Advertisement

May be an image of one or more people and text that says 'SELAVIP 安 CASEDHABIGON 4SED CASED sty Hamaty HABIGONJ Distribution of TREESA SA and DUCAL ATEP Au SS'এদিকে বানিয়াচং উপজেলার বালিখাল বাজার থেকে সিকন্দরপুর বাজার পর্যন্ত সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, যুব প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করবে না; বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী আরও বলেন, "শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে হলে বিদ্যালয় থেকেই উদ্যোগ নিতে হবে। একটি শিশু যদি একটি গাছের দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে সে সমাজ ও দেশের প্রতিও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।"

May be an image of one or more people, people studying and text
এসেড হবিগঞ্জের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এস এম
লিংক সফলভাবে কপি হয়েছে!