বছরের প্রথম সূর্যগ্রহণকে কেন্দ্র করে সেজেছে গুগলও। বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটিতে ‘সূর্যগ্রহণ’ লিখলেই দেখা যাচ্ছে চমকপ্রদ দৃশ্য। সার্চ পেইজটিও সূর্যগ্রহণের থিমে সাজানো হয়েছে।
এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এটিই ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ। সকাল ১১টা ০৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। আমেরিকা ছাড়াও কানাডা ও মেক্সিকো থেকে দেখা যাবে সূর্যগ্রহণ।
.png)
_1712477007.png)
বছরের প্রথম সূর্যগ্রহণের ফলে সমগ্র উত্তর আমেরিকাজুড়ে, সমগ্রতার পথ, অর্থাৎ চাঁদ সূর্যের সামনে এসে মাটিতে তৈরি ছায়া, ১৮৫ কিলোমিটার প্রশস্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো-র বিস্তৃত অংশে প্রায় ১০০ মিনিট ধরে চলবে এই সূর্যগ্রহণ।
বাংলাদেশ থেকে দেখা যাবে না এই গ্রহণ। এই সূর্যগ্রহণ দেখা যাবে পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক মেক্সিকো, উত্তর আমেরিকা কানাডা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল এবং আয়ারল্যান্ডে।