ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বালুর নিচে সন্ধান মিললো চার হাজার বছর আগের উটপাখির ডিম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১০, ১৩ জানুয়ারি ২০২৩
বালুর নিচে সন্ধান মিললো চার হাজার বছর আগের উটপাখির ডিম
ছবি: সংগৃহীত

ইসরায়েলের মরু অঞ্চলে বালুর তলে চাপা পড়ে থাকা চার হাজার বছরের বেশি সময়ের পুরনো উট পাখির আটটি ডিম পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

প্রতিবেদনে বলা হয়, নেগেভ অঞ্চলের নিতজানা এলাকায় মরু অঞ্চলের যাযাবরদের ব্যবহৃত প্রাগৈতিহাসিক ক্যাম্প সাইটে বালির তলে চাপা পড়া অবস্থায় ডিমগুলো পাওয়া যায়। এর পাশেই ছিল প্রাচীন আমলের আগুনের চুল্লি।

Advertisement

খনন পরিচালক আর্কিওলজিস্ট লরেন ডেভিস বলেন, প্রত্নতাত্ত্বিকরা পাথরের হাতিয়ার এবং মাটির পাত্রের টুকরো খুঁজে পেয়েছেন।

১৯ শতক পর্যন্ত বন্য উটপাখি ওই এলাকায় বিচরণ করতো।

এদিকে এ ডিমগুলোকে অসাধারণ এক আবিষ্কার বলে অভিহিত করেছেন প্রত্নতত্ত্ববিদরা।

উটপাখির একটি ডিমের পুষ্টিগুণ মুরগির প্রায় ২৫টি ডিমের সমান। এই ডিম শুধু খাওয়ার জন্যই ব্যবহার হতো না। বরং অন্ত্যেষ্টিক্রিয়ার সময় পাত্র হিসেবে, খোদাই বা চিত্রকর্ম দ্বারা সজ্জিত বিলাসবহুল সামগ্রী তৈরিতে এবং পানি বহনের পাত্র হিসেবেও এটি ব্যবহৃত হতো।

চুলার পাশে ডিমের উপস্থিতি পাওয়ার কারণে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন, ডিমগুলো সংগ্রহ করা হয়েছিল এবং খাদ্য হিসেবে তখন উটপাখির ডিম ব্যবহৃত হতো।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!