[ চাকরি ]
টিআইবিতে চাকরি, বেতন ৯৭ হাজার
ফাইল ফটো
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি তাদের এমআইএস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৮ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর।
পদের সংখ্যা: ১টি।
আবেদন যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস করতে হবে।
একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৬০ ভচর।
এইচটিএমএল, সিএসএস, বুস্ট্রাপ, জেকোয়ারি বিষয়ে জানাশোনা থঅকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন: মাসিক বেতন ৯৭,৩৭৪ টাকা। সঙ্গে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিমা, গ্র্যাচুয়েটি প্রদান করা হবে।
যেভাবে আবেদন: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!