ওয়ালটনে চাকরি, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
এথিক্যাল হ্যাকার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। শনিবার (৩ অক্টোবর) থেকে এ পদে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
.png)
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: এথিক্যাল হ্যাকার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: OWASP Top 10 ও পেনিট্রেশন টেস্টিং টুলস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পাশাপাশি নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ে ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর
কর্মস্থল: ঢাকা, বসুন্ধরা আবাসিক এলাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের প্রক্রিয়া প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৬।