ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ব্রণ দূর করতে মানুন শ্রদ্ধা কাপুরের পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ২ অক্টোবর ২০২১
ব্রণ দূর করতে মানুন শ্রদ্ধা কাপুরের পরামর্শ
শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। যিনি তার দক্ষ অভিনয়ের পাশাপাশি গ্লামারাস দিয়ে জয় করেছেন ভক্তদের মন। তবে তারকাদের সব সময় গ্লামারাস দেখালেও আমাদের মতো তাদের ত্বকেও বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার মধ্যে ব্রণ অন্যতম।

বেশিরভাগ নারীদের মুখে যেমন মাঝে মাঝে ব্রণ উঠে তাদেরও তেমনটা হয়। তবে তারা এর থেকে দূরে থাকতে বা ব্রণ উঠলে তা দূর করতে বিভিন্ন উপায় অবলম্বন করেন।

ত্বকের ব্যাপারে বেশ সচেতেন শ্রদ্ধা। তার মতে, মুখের ব্রণ দূর করার জন্য টুথপেস্ট অনেক কার্যকরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমার মুখে ব্রণ হয় আমি টুথপেস্ট ব্যবহার করি। আমার মনে হয় ব্রণ দূর করতে এটি কাজ করে।’

অনেকেই হয়তো মনে করবেন সত্যিই কী এভাবে ব্রণ দূর হয়? এর ব্যাখ্যাও রয়েছে। জানা যায়, কিছু টুথপেস্টে সিলিকা থাকে, যা ব্রণের আর্দ্রভাব দূর করতে সাহায্য করে। সাধারণত টুথপেস্ট ব্যবহারের পর ব্রণ শুকিয়ে যায় ও এরপর সেরে ওঠে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!