বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
হিসাব জব্দ করাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ রাখা হয়েছিল। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না- এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। লেনদেন স্থগিত করার নির্দেশনার ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছিল। চিঠিতে মো. সাইফুল আলমের পিতা এ কে এম রফিকুল আলম, মা রাবেয়া আলম ও স্ত্রী লুবনা আফরোজের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছিল।
.png)
বিএফআইইউয়ের নির্দেশনায় আরো বলা হয়েছিল, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল।