ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
হজের প্রাথমিক নিবন্ধন

রোববার বিকেল ৫টার পরও খোলা থাকবে ব্যাংক

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২০, ১৪ ডিসেম্বর ২০২৪
রোববার বিকেল ৫টার পরও খোলা থাকবে ব্যাংক
ব্যাংকিং কার্যক্রম- ফাইল ফটো

২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে রোববার (১৫ ডিসেম্বর)। এদিন নির্ধারিত সময় অর্থাৎ বিকেল ৫টার পরও ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক।

চিঠিতে বলা হয়, হজের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার শেষ হবে। হজযাত্রীদের সুবিধার্তে ঐদিন হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো অফিস সময়ের পরেও খোলা রাখা প্রয়োজন।

Advertisement

যতক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব বলেন, হজের নিবন্ধন যেন শেষ সময়ে আটকে না যায়- সেজন্য আমরা এ চিঠি দিয়েছি।

আগামী বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। শুক্রবার দুপুর পর্যন্ত হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৩৫ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৫১ হাজার ২৯০ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!