ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মন্ত্রীদের পদত্যাগ নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ১৯ অক্টোবর ২০২৬
মন্ত্রীদের পদত্যাগ নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মন্ত্রিসভার যেকোনো সদস্যকে পদত্যাগ করার নির্দেশ দেওয়ার পূর্ণ সাংবিধানিক এখতিয়ার প্রধানমন্ত্রীর রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

সোমবার (১৯ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সংবিধানের এই ধারার কথা উল্লেখ করেন।

অ্যাটর্নি জেনারেল জানান, সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা গঠন ও মন্ত্রীদের নিয়োগে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। ফলে কোনো মন্ত্রীকে পদত্যাগের অনুরোধ জানানো বা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও প্রধানমন্ত্রীর ওপরই ন্যস্ত।

সংবিধানের ৫৮ অনুচ্ছেদের আলোকেও বিষয়টি স্পষ্ট। উক্ত বিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ করলে কিংবা কার্যভার ত্যাগ করলে পুরো মন্ত্রিসভাকেই বিদায় নিতে হয়। এছাড়া প্রধানমন্ত্রী যদি কোনো মন্ত্রীকে সরে দাঁড়ানোর আহ্বান জানান এবং তিনি তা না করেন, তবে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট মন্ত্রীকে পদ থেকে অব্যাহতি দেবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!