ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন রিজওয়ান-আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৬:০৬, ১০ নভেম্বর ২০২২
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন রিজওয়ান-আফ্রিদি
ছবি: সংগৃহীত

আসন্ন বিপিএলকে সামনে রেখে দল গোছানো বেশ ভালোভাবেই শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বিপিএলের দল কুমিল্লা এই দুই পাকিস্তানিকে দলে ভিড়িয়েছে।

এর আগে বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রংপুর তাদের দলে পাকিস্তানের তিন ক্রিকেটারকে দলের নেয়ার কথা নিশ্চিত করেছে। তারা হলেন শোয়েব মালিক, মোহাাম্মদ নেওয়াজ ও হারিস রাউফ।

Advertisement

বুধবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র‍্যাঞ্চাইজি এই দুই ক্রিকেটারকে স্বাগত জানিয়ে এক বিবৃতি দেয়। সেখানে তারা লিখেন, আমরা আপনাদের ভিক্টোরিয়ান পরিবারে স্বাগত জানাতে পেরে সৌভাগ্যবান!  

এ মৌসুমের বিপিএল মাঠে গড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে। মোট ৭টি দল নিয়ে এবারের বিপিএল আয়োজন করা হবে। 
গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। এবারের সাতটি দলের মধ্যে রয়েছে রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা। 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!