ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অনিশ্চিত আফ্রিদি
আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদির খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গত রোববার টি-২০ বিশ্বকাপের ফাইনালে হাঁটুতে পুরনো চোট পান পাকিস্তান আফ্রিদি। এজন্য আফ্রিদিকে অন্তত দুই সপ্তাহ পুনর্বাসনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে ক্যাচ নেয়ার সময় হাঁটুতে ব্যথা পান আফ্রিদি। পরে বোলিং কোটার ৪ ওভার শেষ না করেই মাঠ ছাড়েন তিনি। তৃতীয় ওভারের প্রথম বল করার পর অস্বস্তি নিয়ে মাঠ বাইরে চলে যান ২২ বছর বয়সী আফ্রিদি। শেষ পর্যন্ত ফাইনালে ৫ উইকেটে হারে পাকিস্তান।
.png)
আফ্রিদির ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, আফ্রিদির ডান হাঁটুর স্ক্যান রিপোর্টে কোন আঘাতের লক্ষণ পাওয়া যায়নি। ইংল্যান্ডের হ্যারি ব্রুককে আউট করার পর বাঁকানোভাবে পড়ে যাবার কারনে অস্বস্তিবোধ করেন তিনি।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পুনর্বাসন এবং কন্ডিশনিং প্রোগ্রামের মধ্যে থাকবে আফ্রিদি। এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।