শেষ টেস্টেও খেলবেন না কামিন্স
দেশে নিজের মা গুরুতর অসুস্থ। মমতাময়ী মায়ের হয়েছে স্তন ক্যান্সার। তাই আর ভারতের মাটিতে খেলায় মন বসছে না তার। এমন পরিস্থিতির শিকার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাই দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর পর দেশে ফিরে যান অজি অধিনায়ক।
এ কারণে সিরিজের তৃতীয় টেস্ট থেকেই খেলছেন না কামিন্স। তার জায়গায় তৃতীয় ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভেন স্মিথ। কামিন্স না ফেরায় চতুর্থ ম্যাচেও অধিনায়কত্বের গুউদায়িত্ব পড়েছে স্মিথের কাঁধে।
সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের ক্রিকেটরা জানায়, ‘চতুর্থ টেস্টেও কামিন্সকে পাচ্ছে না দল। স্মিথই অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব সামলাবেন। টেস্ট সিরিজের পরে তিন ম্যাচের এক দিনের সিরিজেও কামিন্সকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। টেস্টের পরে অস্ট্রেলিয়ার এক দিনের দলেরও অধিনায়ক হয়েছেন তিনি।’
.png)
প্রথম দুই টেস্টে হারলেও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। স্মিথের নেতৃত্বে ইন্দোর টেস্টে ভারতকে ৯ উইকেটে হারায় সফরকারীরা। সেই ম্যাচ জয়ের পর পূর্ণমেয়াদে অধিনায়কত্ব নিতে অপারগতা প্রকাশ করেছিলেন স্মিথ।
ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আমার অধিনায়কত্বের সময় শেষ। এটা কামিন্সের দল। আমার আর (পূর্ণকালীন) অধিনায়ক হওয়ার ইচ্ছা নেই। ভারতে দীর্ঘদিন খেলার ও নেতৃ্ত্ব দেওয়ার অভিজ্ঞতা আমার আছে। আমি এখানকার পরিস্থিতি ভাল বুঝি। সেই কারণেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকদিন পরে অধিনায়কত্ব করে ভাল লাগল।’