ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ১১ নভেম্বর ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। ম্যাচটি ইংল্যান্ডের জন্য নিয়মরক্ষার হলেও পাকিস্তানের সেমিতে ওঠার লড়াই। অবশ্য আজকের ম্যাচ জিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অবস্থান আরো পোক্ত করতে মরিয়া ইংলিশরাও। স্বাভাবিকভাবেই ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এ ম্যাচের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে পাকিস্তানের সেমিফাইনালের ভাগ্য। কিন্তু এ ম্যাচে শুধু জয় পেলেই চলবে না মেলাতে হবে অসম্ভব সমীকরণও। যদি শেষ পর্যন্ত বাবর আজমরা সমীকরণ মেলাতে সক্ষম হয় তবেই মিলবে সেমিফাইনালের টিকিট। সেই সঙ্গে কপাল পুড়বে নিউজিল্যান্ডের।

বাস্তব দৃষ্টি এ সমীকরণ মেলানো কখনোই সম্ভব নয়। তবে চেষ্টা করতে তো দোষ নেই। তার আগে অবশ্য টস জিততে হবে পাকিস্তান। তারপর ম্যাচটি জিততে হবে অন্তত ২৮৭ রানে। না হলে সবচেষ্টাই বৃথা যাবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!