ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ধীরে ধীরে এগোচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০২, ১১ নভেম্বর ২০২৩
ধীরে ধীরে এগোচ্ছে ইংল্যান্ড
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। যেখানে টস জিতে ব্যাট করতে নেমে ধীরে ধীরে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছে ইংলিশরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৬.২ ওভারে বিনা উইকেটে ৪২ রান।

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার।

Advertisement

এখন মালান ১১ ও বেয়ারস্টো ২০ রানে ব্যাটিং করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!