কলকাতার ইডেন গার্ডেন্সে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৪ ওভারে ২ উইকেটে ১৯২ রান।
বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজ পাকিস্তানকে আগে ব্যাট করতেই হতো। তবে এদিন টস ভাগ্য বাবর আজমের সহায় হয়নি। অন্যদিকে শুরুতে ব্যাটিং নিয়ে পাকদের সেমির দৌড় থেকে একরকম ছিটকে দেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
.png)
ইংল্যান্ডকে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ব্যক্তিগত ৩১ রানে মালান ফিরলে ভাঙে দুজনের ৮২ রানের উদ্বোধনী জুটি। ফিফটির পরই আউট হওয়া বেয়ারস্টো করেন ৫৯ রান।
জো রুট ও বেন স্টোকস এরপর দলকে এগিয়ে নিচ্ছেন। এ দুই ব্যাটার বর্তমানে ৩৫ ও ৫২ রানে অপরাজিত আছেন।