কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।
বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজ পাকিস্তানকে আগে ব্যাট করতেই হতো। তবে এদিন টস ভাগ্য বাবর আজমের সহায় হয়নি। অন্যদিকে শুরুতে ব্যাটিং নিয়ে পাকদের সেমির দৌড় থেকে একরকম ছিটকে দেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
.png)
ইংল্যান্ডকে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ব্যক্তিগত ৩১ রানে মালান ফিরলে ভাঙে দুজনের ৮২ রানের উদ্বোধনী জুটি। ফিফটির পরই আউট হওয়া বেয়ারস্টো করেন ৫৯ রান।
তৃতীয় উইকেট জুটিতে ১৩২ রান যোগ করেন জো রুট ও বেন স্টোকস। রুট ৬০ ও স্টোকস দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস উপহার দেন। এরপর প্রায় সব ব্যাটারই আসা যাওয়ার মাঝে ছিলেন।
শেষদিকে বাটলার ২৭, ব্রুক ৩০ ও উইলি অপরাজিত ১৫ রানের ক্যামিও উপহার দেন। যার ফলে ইংলিশদের বড় সংগ্রহ নিশ্চিত হয়। পাকিস্তানের হয়ে রউফ তিনটি, শাহিন ও ওয়াসিম দুটি এবং ইফতিখার একটি করে উইকেট নেন।