ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কামিন্সের রেকর্ড গড়া দাম নিয়ে প্রশ্ন তুললেন গিলেস্পি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৬, ২১ ডিসেম্বর ২০২৩
কামিন্সের রেকর্ড গড়া দাম নিয়ে প্রশ্ন তুললেন গিলেস্পি
ছবি- সংগৃহীত

আগামী বছরের মার্চে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। এই আসরকে ঘিরে এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে ২০২৪ আসরের জন্য ডাকা নিলামে দামের সকল ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

যদিও কামিন্সের রেকর্ড বেশিক্ষণ টেকেনি। তার রেকর্ড ভেঙে দিয়ে আরেক অজি পেসার মিচেল স্টার্ক আইপিএলে দামের নতুন ইতিহাস রচনা করেছেন দুই ঘণ্টার ব্যবধানেই।

এবারের আইপিএলের নিলামে কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এর আগে এত দামে কোনো ক্রিকেটারকে কেনেনি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।

Advertisement

প্যাট কামিন্সকে কেন এত দামে কিনেছে হায়দরাবাদ, তার কোনো যুক্তিই খুঁজে পাচ্ছেন না অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি। তার মতে, টি-২০ কামিন্সের শক্তিশালী ফরম্যাট নয়। তার কারণেই মিচেল স্টার্কের রেকর্ড গড়া দাম উঠেছে।

সেন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলেস্পি বলেন, ‘প্যাট সন্দেহাতীত ভাবেই একজন ভালো মানের বোলার এবং একজন ভালো অধিনায়ক। আমরা সেটি দেখেছি। যাই হোক, আমি মনে করি না যে, টি-২০ তার সেরা ফরম্যাট। আমার মতে, সে একজন টেস্ট বোলার এবং টেস্ট ক্রিকেটেই সে ভালো খেলে।’

সাবেক অজি ক্রিকেটার আরো বলেন, ‘টি-২০তে সে একজন ভালো বোলার; এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার দামটা বেশি হয়ে গেছে।’

এবারই যে কামিন্সের দাম এত বেশি উঠেছে, বিষয়টি মোটেই এমন নয়। এর আগে ২০২০ সালের আসরে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হয়ে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন। অপরদিকে ৮ বছর পর আইপিএলের আসরে খেলতে এসেছেন স্টার্ক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!