ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপ: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ১২ ডিসেম্বর ২০২৪
এশিয়া কাপ: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
বিসিবির লোগো

সম্প্রতি ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছেলেদের সফল অভিযান শেষে এবার বাঘিনীদের সামনে থাকছে ট্রফি জয়ের লক্ষ্য।  

নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড এ তথ্য জানায়। 

আগামী ১৫-২২ ডিসেম্বর মালয়েশিয়ার ক্লাংয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। বায়োমাস ক্রিকেট ওভালে হবে সব ম্যাচ। স্বাগতিক মালয়েশিয়া ও বাংলাদেশসহ আরও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা নারী দল। বাংলাদেশ দল শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবে।

Advertisement

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মিষ্ট ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল ইসলাম মাওয়া, সাদিয়া আক্তার ও মাহারুন নেছা।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!