ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন এ ব্যবস্থার প্রবর্তন করেন। এর ফলে যারা খুব অসুস্থ, দ্রুত মেডিকেল ভিসা প্রয়োজন তারা সহকারী হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ভিসা পাবেন। তবে জরুরি ভিসা প্রয়োজনের প্রমাণ হিসেবে কাগজপত্র দেখাতে হবে।
ভারতীয় সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ২ মাস আগে থেকে ওপেন হাউজের ব্যবস্থা করা হয়। যারা ওপেন হাউজে অংশগ্রহণ করতে চান তাদের দুপুর সাড়ে ১২টার মধ্যে রিসিপশনে এ নম্বরে ০২৪১৩৫৬০৭৩/ ০২৪১৩৫৬০৭৪ ফোন করে প্রয়োজনীয়তা জানাতে হবে।
.png)
জানানোর পর রিসিপশন থেকে আসার জন্য সময় দেওয়া হবে। এরপর সহকারী হাইকমিশনার রাজীব ওপেন হাউজে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন এবং যাদের জরুরি প্রয়োজন তাদের দ্রুত ভিসার ব্যবস্থা করবেন।
এ বিষয়ে সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, জরুরি ক্ষেত্রে ওপেন হাউজের কার্যক্রম শুরু করেছি, যাদের খুব জরুরি ভিসা প্রয়োজন তারা যেন বঞ্চিত না হন। সাধারণ মানুষ এসে যেন সুবিধা পান এবং তারা ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারেন। আমি সবাইকে বলবো যাদের জরুরি মেডিকেল ভিসার প্রয়োজন তারা ওপেন হাউসে আসুন।
ভারতীয় সহকারী হাইকমিশন জানিয়েছে, ভিসা সংক্রান্ত যে কোনো অভিযোগ পাঠানো যাবে visa.chittagong @mea.gov.in অথবা ০১৮৩৪-৭৫০০৮৪ এ নম্বরে। ভারতীয় ভিসা পেতে কোনো টাকা বা কোনো দালালের আশ্রয় না নেয়ার জন্য সতর্ক করা হয়েছে।
সাধারণ মানুষ এ ধরনের সুবিধার জন্য সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জনকে ধন্যবাদ জানান। এর ফলে দালালের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ খুব দ্রুত ভিসা পাবেন।