[ শিল্প ও সাহিত্য ]
যুদ্ধবাজ মানুষ
মূলঃ যিদ্দু কৃষ্ণমূর্তি (১১ মে ১৮৯৫- ১৭ ফেব্রুয়ারী ১৯৮৬), ভারতীয় দার্শনিক, লেখক ও বক্তা (১৯৮৪ সনে জাতিসংঘে দেওয়া তার বক্তৃতা ও আলোচনা থেকে)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
‘সারা দুনিয়ায় যুদ্ধবিগ্রহ, সংঘর্ষ, নিষ্ঠুরতা ও এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। কারা এগুলো সৃষ্টি করছে? এই বিশৃঙ্খল পৃথিবী, এই ভয়ানক হত্যাযজ্ঞ, যুদ্ধের পর যুদ্ধ- এগুলোর জন্য দায়ী কারা? আমরা প্রত্যেকেই এগুলোর জন্য দায়ী নই কি?
যতদিন পর্যন্ত আমরা শুধু জাতীয়তাবাদ ও নিজেদের স্বার্থ পূরণ নিয়ে ব্যস্ত থাকব, ততদিন কি আমরা এই চলমান অস্থিরতা তথা গোলমেলে অবস্থার দায় অস্বীকার করতে পারব? নাকি এটা শুধু বৈরুতেই ঘটছে, এখানে বা অন্য কোথাও ঘটছে না?
দুটো ভয়ংকর যুদ্ধ শেষ করে আমরা এখন আরো যুদ্ধের জন্য তৈরি হচ্ছি। যদি আমরা মানবজাতিরা- আপনারা ও আমরা মৌলিকভাবে আমূল পরিবর্তিত না হই, তাহলে সবসময়ই আমাদের যুদ্ধ করতে হবে।’
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!