[ রাজনীতি ]
শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মামুন, সম্পাদক নুর
মনজুর মোর্শেদ মামুন ও আসাদুজ্জামান নুর। ছবি: সংগৃহীথ
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে মনজুর মোর্শেদ মামুনকে সভাপতি এবং আসাদুজ্জামান নুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার রাতে সংগঠনটির উপদেষ্টা নুরুল হক ও হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য পদে ইমরান খানকে সহসভাপতি, জাহিদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রুবেল হোসাইনকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!