ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উদযাপন

বিতর্ক ও ঐকমত্যের চর্চাই যুক্তরাষ্ট্রের সংবিধানকে টিকিয়ে রেখেছে: মার্কিন রাষ্ট্রদূত
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উদযাপন
ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদ ও ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ইউএস কনস্টিটিউশন ডে বা যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে উন্মুক্ত অনুষ্ঠান, প্যানেল আলোচনা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনীর আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসন। ক্রিসটেনসন তার বক্তব্যে, বিতর্ক ও ঐকমত্যের চর্চাই যুক্তরাষ্ট্রের সংবিধানকে টিকিয়ে রেখেছে; বলে উল্লেখ করেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ধারাবাহিক বিতর্ক, ঐকমত্যের জন্য নিরন্তর অনুসন্ধান এবং ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধানে নতুন সংশোধনী যুক্ত করার অধিকারের ওপর জোর দেওয়ার ফলে একটি দৃঢ় সংবিধান গড়ে উঠেছে, যা দুই শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন গণতন্ত্রকে অনুপ্রাণিত করেছে।’

ব্রেন্ট টি. ক্রিসটেনসন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধানের স্থায়িত্বের পেছনে রয়েছে নিয়মিত বিতর্ক ও সমঝোতায় পৌঁছানোর চেষ্টা। ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সময়ের প্রয়োজন অনুযায়ী সংবিধানে সংশোধনী যুক্ত করার সুযোগও এর গুরুত্বপূর্ণ ভিত্তি।‘ 

এদিকে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধানের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এর বিভিন্ন সাংবিধানিক নীতি ও ধারণা পরবর্তী সময়ে বিভিন্ন দেশের সাংবিধানিক কাঠামো ও আইনব্যবস্থায় প্রভাব ফেলেছে।’

পরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘অংশীজনের সঙ্গে আলোচনা করে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে।’ তিনি বলেন, ‘অংশীজনের সঙ্গে আলোচনা করে সাইবার সুরক্ষা আইন সংশোধন কর হবে। বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা। বর্তমানে আইনটি খসড়া পর্যায়ে আছে।’

এর আগে ওই অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে যুক্তরাষ্ট্রের সংবিধান নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থা, ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার এবং দুই দেশের সাংবিধানিক অভিজ্ঞতার তুলনামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ডেইলি-বাংলাদেশ//একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!