ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি
বিশ্বিবদ্যালয়ের উপাচার্য ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের নিকট এ স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। রবিবার (২৭ সেপ্টেম্বর)  দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসাইন, রাকিব হাসান স্বাক্ষর, নয়ন হোসেন, রিফাত হোসাইন, মোহাম্মদ আলী-সহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা।

Advertisement

স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিভিন্ন স্থানে পানি জমে থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ, ঝোকজার ও ময়লা আবর্জনা কারণে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননের সুযোগ তৈরি করছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
 
স্মারকলিপিতে উল্লিখিত তাদের দাবিসমূহ হলো- ক্যাম্পাসের সব আবাসিক হল, একাডেমিক ভবন ও আশপাশের এলাকায় জরুরি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা, জমে থাকা পানি অপসারণ ও নিয়মিত ড্রেন পরিষ্কার, এডিস মশা নিধনে নিয়মিত ফগিং ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম চালু করা, ক্যাম্পাসের জলাশয় পরিষ্কার ও মশার প্রজননস্থল ধ্বংস এবং শিক্ষার্থীদের সচেতন করতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের দাবি জানান। 

ডেইলি-বাংলাদেশ/ইবি/একেকে
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!