ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আগামীকাল সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি
ছবি: সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। ফলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় আংশিক সংশোধন আনা হয়েছে। এর আগে ২০ মে প্রকাশিত ওই তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। সংশোধিত সূচিতে সেই ছুটি এক দিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী এ বছর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখেও পরিবর্তন আনা হয়েছে।

অর্থাৎ বুধবার (২৩ সেপ্টেম্বর) এক দিনের ছুটি শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে। তবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছুটি দেওয়া হলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ//জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!