ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

নজরুল বর্ষ উপলক্ষে সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১, ১৪ অক্টোবর ২০২৬
নজরুল বর্ষ উপলক্ষে সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ
সংগৃহীত ছবি

নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় পর্যায়ে নজরুল চর্চা বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে দেশের সব মাদ্রাসাপ্রধানদের এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন মাদ্রাসাগুলোতে বিষয়টির তদারকি ও অনুসরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের স্মারক ও নির্দেশনা অনুযায়ী, জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্তরভিত্তিক বিষয় ও বিভাগ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!