পারিবারিক বাজেট হোক সাশ্রয়ী
বাড়ির গৃহিণীর হাতে সংসার খরচের ভার যেন গাড়িচালকের হাতে স্টিয়ারিংয়ের মতোই। সদাসতর্ক হয়ে সংসার খরচের ব্যাপারটা সামলে নিতে হয় গৃহিণীকে। পরিবারে নিত্যঝড় ওঠে রেসিং সাইকেল নাকি আসবাব, মাইক্রোওয়েভ ওভেন নাকি গিটার, ডিপ ফ্রিজ না কম্পিউটার কোনটা আগে। প্রয়োজন বিবেচনায় একেকটির গুরুত্ব একেক রকম। কিন্তু কোনটা করবেন আপনি?
* আপনাকেই বুঝতে হবে, তার সংসারে ও সদস্যদের জন্য কোনটা সবচেয়ে প্রয়োজনীয়। অর্থাৎ প্রয়োজনটা সুনির্দিষ্ট করতে হবে আপনাকেই। তবে পারিবারিকভাবে আলোচনা করে নিলে ভালো। এতে কারো মনে ক্ষোভ বা কষ্ট থাকে না।
* পরিকল্পিতভাবে বাজেট ঠিক করে সংসার চালান। তাহলে প্রয়োজন অপ্রয়োজন চোখের সামনে উঠে আসবে।
* সময়, সামর্থ্য, প্রয়োজন ও বিলাসিতার মধ্যে পার্থক্য বুঝে খরচ নির্ধারণ করুন।
* পরিবারের সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে অবস্থা বুঝে বাজেট করুন। সদস্যদের বুঝিয়ে বলুন, সামর্থ্যরে সীমাবদ্ধতা ও প্রয়োজনের গুরুত্বের কথা।
* যদি দুটোই একসঙ্গে কেনা সম্ভব হয়, তবে অযথা কাউকে নিরাশ করবেন না।
* নিজে যেটা ঠিক বুঝছেন, তা থেকে অপ্রিয় হওয়ার ভয়ে সরে না আসাই ভালো।
* আবার যদি দেখেন নিজে যেটা প্রয়োজনীয় বলে ভাবছেন, তার চেয়ে আরো প্রয়োজনীয় কিছুর কথা পরিবারের সদস্যরা বলছেন তাহলে সে মতামতকে গুরুত্ব দিন। পরিবারের কর্তা-ব্যক্তিটিই সব সময় সঠিক কাজটি করতে পারেন না। তারও ভুল হতে পারে।
* প্রয়োজনের বাইরেও শখের কিছু কিনতে চাইলে আপত্তি না করে সামর্থ্যরে মধ্যে হলে কিনে দিতে চেষ্টা করুন। অগত্যা না পারলে ভবিষ্যতে তখন দিতে পারবেন তা জানিয়ে তাকে আশান্বিত করুন।
![]()
সঠিক বাজেটের মাধ্যমে টাকার যথাযথ ব্যবহার করবেন যেভাবে!
- আপনার আয় ও ব্যয়ের ব্যক্তিগত বা পারিবারিক কোনো বাজেট রয়েছে কি? এটি সাধারণত এক মাসের আয় ও ব্যয়ের হিসাব-নিকাশ। সুপরিকল্পিত বাজেট না থাকলে আপনার ভবিষ্যতের আর্থিক লক্ষ্যগুলো নিশ্চিত বাধাপ্রাপ্ত হবে। ফলে সকল খরচ ঠিক রেখে কষ্টের একটি টাকাও নিজের কাছে রাখতে পারবেন না।
সঠিক বাজেটের মাধ্যমে টাকার যথাযথ ব্যবহারের কিছু কৌশল—
১. বাজেটিং মূলত শুরু হয় প্রতি মাসে 'কত টাকা আসছে' বিয়োগ 'কত টাকা খরচ হচ্ছে' তা লিপিবদ্ধ করার মধ্য দিয়ে।
২. এই বাজেটিং তৈরি করতে পারেন কাগজের নোটবুক, টেমপ্লেট, মাইক্রোসফট এক্সেল, গুগল শিট বা কোনো বাজেটিং অ্যাপে।
৩. প্রতিটি খরচের সাথে এর কারণ বা সংক্ষিপ্ত বিবরণ লিখুন। এতে অহেতুক খরচের কারণে নিজের মনের উপর একধরনের চাপ তৈরি হবে।
৪. পারিবারিক বাজেটের ক্ষেত্রে জীবনসঙ্গী ও পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন। তাদের মতামত নিন। সবকিছু বিবেচনা করে বাজেট তৈরি করুন।
৫. প্রতি ৩ মাস পরপর বাজেট পর্যালোচনা করুন। প্রয়োজনে হালনাগাদ করুন।
৬. মাসিক বাজেটে একটি অংশ সঞ্চয়ের জন্য বরাদ্দ রাখুন। কিছু টাকা জমলে সেটি বিনিয়োগ করে সম্পদ বাড়িয়ে তুলুন।
এভাবে সকল খরচ ঠিক রেখে আপনি আপনার ব্যক্তিগত বা পারিবারিক বাজেট তৈরি করে কষ্টের টাকা চাইলে খুব সহজেই নিজের কাছে রাখতে পারেন—যা আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য ভীষণ কাজে লাগবে।

পারিবারিক বাজেট কেন প্রয়োজন?
১. আয় ও ব্যয়ের ভারসাম্য: বাজেট পরিকল্পনার মাধ্যমে পরিবারের আয় ও ব্যয়ের হিসাব রাখা সহজ হয়।
২. অপ্রয়োজনীয় খরচ কমানো: বাজেট আপনাকে অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করতে সাহায্য করে।
৩. সঞ্চয় নিশ্চিত করা: নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ের জন্য বাজেট একটি কার্যকরী পদ্ধতি।
৪. ভবিষ্যৎ পরিকল্পনা: জরুরি প্রয়োজন বা দীর্ঘমেয়াদী লক্ষ্যে (যেমন: সন্তানদের পড়াশোনা, বাড়ি কেনা) বিনিয়োগের সুযোগ তৈরি হয়।
কীভাবে পারিবারিক বাজেট করবেন?
আয় নির্ধারণ: মাসিক আয় কী পরিমাণ, তা লিখে ফেলুন।
খরচের তালিকা তৈরি: দৈনন্দিন খরচ, বিল, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি খরচ ভাগ করে নিন।
সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ: আয়ের একটি অংশ সঞ্চয়ের জন্য বরাদ্দ রাখুন।
বাজেট পর্যালোচনা করুন: মাস শেষে খরচের হিসাব মিলিয়ে দেখুন এবং প্রয়োজন অনুযায়ী বাজেটে পরিবর্তন আনুন।
একটি সঠিক পারিবারিক বাজেট আপনার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে এবং ভবিষ্যতের জন্য স্বস্তি এনে দেয়। সুতরাং, আয় অনুযায়ী ব্যয় পরিকল্পনা করাই হলো সুস্থ অর্থনৈতিক জীবনের চাবিকাঠি।