ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে যে সাতটি ইউপির নির্বাচন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ১৭ নভেম্বর ২০২৬
লালমোহনে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে যে সাতটি ইউপির নির্বাচন
লালমোহন উপজেলা নির্বাচন অফিস, ফাইল ছবি।

১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলার লালমোহন উপজেলা। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ধাপে লালমোহন উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপের নির্বাচনের তালিকায় রয়েছে লালমোহন, ফরাজগঞ্জ, পশ্চিম চরউমেদ, মোতাহার নগর, কালমা, চরভূতা ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ। একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, চতুর্থ ধাপে উপজেলার বদরপুর ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদের মেয়াদ পূর্ণ না হওয়ায় সেখানে ২০২৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, নির্বাচনকে ঘিরে উপজেলার সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে প্রথম ধাপে নির্বাচনের অপেক্ষায় থাকা সাতটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। নির্বাচন সামনে রেখে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও বাড়ছে তৎপরতা। ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!