ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১৭ নভেম্বর ২০২৬
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
আগুন

গাজীপুরে আবারও আলোচনায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি। মহানগরীর ধীরাশ্রম এলাকায় তাঁর বাড়ি হিসেবে পরিচিত একটি পুরোনো টিনশেড ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

 মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে দক্ষিণখান গ্রামের এ বাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে, সে বিষয়টিও স্পষ্ট নয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটি কার বাড়ি, তা আমরা এখনো নিশ্চিত নই। আমাদের দুটি ইউনিট কাজ করছে।’

অন্যদিকে, আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য জানতে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের ঘটনা এবং বাড়িটির মালিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!