ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

এদের ছড়িয়ে দেওয়া বি/ষে লাখো মানুষ ক্যা/ন্সারে আক্রান্ত হচ্ছে!

ডা. আব্দুর রহমান
প্রকাশিত: ১২:১৭, ১৪ নভেম্বর ২০২৬
এদের ছড়িয়ে দেওয়া বি/ষে লাখো মানুষ ক্যা/ন্সারে আক্রান্ত হচ্ছে!
ধরা পড়লে জরিমানা কত? ২০ হাজার-৫০ হাজার!!! অথচ এদের ছড়িয়ে দেওয়া বিষে লাখ লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে!!!

বছর দুয়েক আগে আমি ডেলটায় এনেস্থিসিয়ার মেডিকেল অফিসার ছিলাম। দেশবরেণ্য প্রফেসর শাহানা পারভীন ম্যাডামের ওটি সকাল ৮টায়!

শুক্রবার ভোরে ওটি করেন উনি।
আমি দ্রুত পৌঁছে পেশেন্ট ডিটেইলস দেখলাম। আজকে উনি Diagnostic Laparoscopy করবেন এ রোগীর। 

যতদূর মনে পড়ে, রোগীর ওভারিয়ান ক্যান্সার।
আগে বুঝতে পারেননি উনি।

পোশাক-আশাকে বুঝা গেল, অতটা ধনী না!
হয়তো কিছু লক্ষণ থাকলেও সয়ে গেছেন!

ওটিতে উঠিয়ে জেনারেল এনেস্থিসিয়া দেওয়া হলো।
মাত্র ২০ মিনিটেই ওটি শেষ!

সবাই হাফ ছেড়ে বাঁচলো। কারণ ম্যাডামের ওটি মানে সবার নাক-কান খোলা। নিঃশ্বাসের শব্দেও ম্যাডাম মাইন্ড করেন!
প্রচণ্ড রাগী, কিন্তু দুর্দান্ত ভালো মানুষ।

রোগীর ছেলের সাথে দেখা। জিজ্ঞেস করলেন, অপারেশন সাকসেসফুল? ভালো আছে? জ্ঞান ফিরেছে?

আমি বললাম, ভাই, অপারেশন করা যায়নি। কারণ ক্যান্সার ছড়িয়ে পড়েছে পেরিটোনিয়াম, লিভারসহ পুরো অন্ত্রে!

ছেলেটা কান্না শুরু করলো!
কিছু সময় মানুষ খুব অসহায়!

ক্যান্সার এমন এক ঘাতক, শুরুতে যার সাথে যুদ্ধ না করলে শেষ পর্যায়ে এসে করার থাকে না কিছুই!
প্রতিদিন কতশত ক্যান্সার রোগী বাড়ছে আশেপাশে!

কিন্তু তবুও কি আমরা সচেতন হচ্ছি??
মরিচের গুঁড়োর নামে ইটের গুড়ো,
দুধের নামে কেমিকেল মিশ্রিত পানি,
ঔষধ পুশ করে বড় করা ফার্মের মুরগী, মুরগীর বিষ্ঠায় বড় করা ফিশারির মাছ!

খাসির মাংসের নামে কু/কুরের মাংস,
ফ্রাইয়ের নামে মরা মুরগী ভাজা!

রাস্তার কুড়িয়ে আনা গরুর ময়লা দিয়ে ফুটপাতের হালিম, বটের নামে খাওয়া পচা-গলা মরা গরুর অন্ত্র!!
তেলের নামে রাসায়নিক মিশ্রিত তরল!
ডিমেও নাকি ভেজাল!!

এরা ধরা পড়লে জরিমানা কত? ২০ হাজার-৫০ হাজার!!!
অথচ এদের ছড়িয়ে দেওয়া বিষে লাখ লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে!!!
কবে এঁদের ফা/সি হবে???
কবে দেশ মুক্ত হবে ভে/জাল থেকে???
হাসপাতালের এই লম্বা সিরিয়াল কবে থামবে???

লেখক : ডাঃ আব্দুর রহমান, এমবিবিএস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। পিজিটি (সার্জারী) 
চেম্বার :
রওশন ডায়াগনস্টিক,শ্রীপুর– বুধবার  (📞 01737884501)
সরকার ডায়াগনস্টিক,ত্রিশাল– সোম ও বৃহস্পতি  (📞 01868203040)
ভালুকা মডার্ন ডায়াগনস্টিক– শুক্রবার  (📞 01723078478)
মুক্তাগাছা মডেল হাসপাতাল– শুক্রবার  (📞 01731829937)


 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!