[ জাতীয় ]
শ্রমিক অসন্তোষ
জরুরি বৈঠকে পোশাকশিল্পের ২০০ কারখানার মালিক
সংগৃহীত ছবি
শ্রমিক অসন্তোষের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে শুরু হওয়া এ সভায় প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নিয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাভার ও গাজীপুরসহ কয়েকটি শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতির কারণে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক কারখানার মালিক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন। সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে শ্রম আইনের আওতায় সাভারের ৫০টি কারখানা বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
বিজিএমইএর পক্ষ থেকে সভার সিদ্ধান্ত জানাতে বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!