ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রাজনীতির শিকার হয়েছেন দেশের চিকিৎসকেরা: মির্জা আব্বাস

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১৫, ১৪ নভেম্বর ২০২৬
রাজনীতির শিকার হয়েছেন দেশের চিকিৎসকেরা: মির্জা আব্বাস
সংগৃহীত ছবি

বিগত সময়ে দেশের চিকিৎসকেরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তার দাবি, বিশ্বের অন্য কোনো দেশে এমন ঘটনার নজির নেই।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কারণে দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি। অথচ দেশের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসকেরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের তুলনায় পিছিয়ে নেই।

তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!