ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৪, ১২ নভেম্বর ২০২৬
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ফাইল ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) মোট সাড়ে সাত ঘণ্টা রংপুরের কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারগুলোর ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দপ্তরের কিছু এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এরমধ্যে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি আসরতপুর ফিডারের আওতাধীন বিজিবিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, খামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, টি আই টি পাম্প, তাজহাট মোল্লাপাড়া, জুম্মাপাড়া, বাবুপাড়া, টেকনিক্যাল মোড়, আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে জানিয়েছে নেসকো।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!