ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ১৪ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু।ছবি:ডেইলি বাংলাদেশ

জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় সুভাষ উড়াও (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুভাষ উড়াও শহরের চিত্রা পাড়া এলাকায় সন্তোষ  উড়াও এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শহরের দেওয়ানপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সুভাষ উড়াও।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!