ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫০, ২৩ নভেম্বর ২০২৬
মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মিরপুরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সূত্রপাত দুর্ঘটনাজনিত, নাকি নাশকতা, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শাহ আলী থানার এক উপপরিদর্শক (এসআই) জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!