ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
প্রকাশিত: ২০:১১, ২৩ নভেম্বর ২০২৬
ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি
ছবি- ডেইলি বাংলাদেশ


পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বুরুজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মহির উদ্দিন,ভাঙ্গুড়া প্রেস  ক্লাবের  সভাপতি মো. রায়হান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় অপরাধ প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট সব দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দিবস দুটি সফলভাবে উদযাপন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!