ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

মেঝেতে বসে খাবার খেলে শরীরে যা যা ঘটে

মেহেবুবা ওয়ারিশা
প্রকাশিত: ১১:২১, ১৫ নভেম্বর ২০২৬
মেঝেতে বসে খাবার খেলে শরীরে যা যা ঘটে
মাটি বসে খেলে একাধিক আসন করা হয়ে যায়: মাটিতে বসে খাওয়ার সময় আমরা নিজেদের অজান্তেই একাধিক আসন, যেমন- সুখাসন, স্বস্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি। ফলে মাটিতে বসে খাওয়ার সময় পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক, উভয়ই ভিতর থেকে চাঙ্গা হয়ে ওঠে।

নগরজীবনে ডাইনিং টেবিলে খাবার খাওয়া চল বেড়ে গিয়েছে, কিন্তু একেবারে হারিয়ে যায়নি মাটিতে বসে খাবার খাওয়া। আগেকার যুগে মেঝেতে বসে খাওয়ার রীতি প্রচলিত ছিল। এখনও জাপানের মতো দেশে বহু মানুষ সেই সংস্কৃতি ধরে রেখেছেন। পৃথিবীর বেশিরভাগ দেশে সেই নিয়ম এখন অনেকেই বদলে ফেলেছেন।

এদিকে বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে এখনও অনেকে মেঝেতে বসে খাবার খান। দক্ষিণ ভারত, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং পাঞ্জাবের মতো ভারতের অনেক জায়গায় এখনও খাবার খাওয়া হয় মাটিতে বসে। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এখনও পংক্তিভোজন করান হয়।

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই চেয়ারে বসে টেবিলে খাবার রেখে খান।  চেয়ার টেবিল ব্যবহার না করে খাওয়ার সময়ে যদি মাটিতে বসেন, তাহলে কী হয়? শরীরের কি কোনও লাভ হতে পারে এর ফলে? জানেন কী মেঝেতে বসে খাবার খেলে কী হয়?

মাটি বসে খেলে একাধিক আসন করা হয়ে যায়: মাটিতে বসে খাওয়ার সময় আমরা নিজেদের অজান্তেই একাধিক আসন, যেমন- সুখাসন, স্বস্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি। ফলে মাটিতে বসে খাওয়ার সময় পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক, উভয়ই ভিতর থেকে চাঙ্গা হয়ে ওঠে।

চিকিৎসকরা বলছেন, সেই অভ্যাস খুবই কাজের। কারণ এটি আমাদের স্বাস্থ্যের উপর অনেক ইতিবাচক প্রভাব ফেলে এবং আমরা অনেক রোগ থেকেও রক্ষা পাই।

ওজন কমে
মেঝেতে বসে খাবার খেলে পেটের পেশির নড়াচড়া বেশি হয়। এর ফলে পেটে জমা মেদ কমে আসে। এমনকি মস্তিষ্ক অনেকটা শিথিল হয়। মেঝেতে বসে খেলে বেশি খাওয়াও যায় না। ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।
 
খাবার সহজে হজম হয়
মেঝেতে বসে খাবার খেলে হজমের সমস্যা দূর হয়। কেউ যখন মাটিতে বসে খাবার খান, তার শরীরের উপরের অংশ একবার সামনের দিকে ঝোঁকে, আবার পেছনে যায়। অনেকে মনে করেন, এতে হজম প্রক্রিয়া সহজ ও দ্রæত হয়।
 

আয়ু বৃদ্ধি পায়!
মাটিতে বসে খেলে শরীরের সচলতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে শরীরের অন্দরে কোনও ধরনের ক্ষয়-ক্ষতি হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। প্রসঙ্গত, ২০১২ সালে ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, যাঁরা কোনও সাপোর্ট ছাড়া মাটিতে বসে থাকতে থাকতে সোজা হয়ে দাঁড়িয়ে পরতে পারেন, তাদের শরীরে ফ্লেক্সিবিলিটি বেড়ে যাওয়ার পাশপাশি একাধিক অঙ্গের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটে, ফলে স্বাভাবিক ভাবেই আয়ু বৃদ্ধি পায়। 

আর যাঁরা এমনটা করতে পারেন না, তাঁদের আয়ু অনেকাংশেই হ্রাস পায়। প্রসঙ্গত, এই গবেষণাটি ৫১-৮০ বছর বয়সিদের মধ্যে করা হয়েছিল।

মনোসংযোগ ক্ষমতা বাড়ে
অনেকেই মনে করেন, মাটিতে বসে খাবার খেলে মনোসংযোগ বাড়ে। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এই কাজটি খুবই ভালো হতে পারে।
 
হাড়ের জয়েন্টের ব্যথা কমায়
শরীরের বিভিন্ন অংশে জয়েন্টে ব্যথা থাকলে মেঝেতে বসে খাওয়া উপকারী হতে পারে। মেঝেতে বসে খাওয়ার সময় হাঁটু ভাঁজ করতে হয় এবং কোমরের নড়াচড়া বাড়ে। এতে জয়েন্টের ব্যায়াম হয়। ফলে ব্যথা কমে।

ফুসফুস ভালো থাকে
মেঝেতে বসে খাওয়ার সময় মেরুদÐের নিচের অংশে যথেষ্ট চাপ পড়ে। এর ফলে শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া উন্নত হয়।
 
রক্ত চলাচল ভালো হয়
মেঝেতে বসে খাওয়ার সময় রক্ত চলাচলের উন্নতি হয় বলেও মনে করা হয়। এই অভ্যাস স্নায়ু এবং হৃৎপিন্ডের সমস্যাও কমাতে পারে। এর ফলে কোমর থেকে পা, মেরুদন্ডে সব কিছুর উপকার হয়।
 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!