শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, একজনকে শোকজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম ও ছাত্রনেতা রাসেল খন্দকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
.png)
অন্যদিকে, শোকজ নোটিশ পাওয়া নেতা হলেন জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ধরন বা সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।