ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান।
গত ২৫ নভেম্বর অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হারুনের মেয়াদ আগামী ৩০ নভেম্বর বিকেলে শেষ হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মশিউর রহমানকে যোগদানের তারিখ হতে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
চিঠি পেয়েছেন জানিয়ে মশিউর রহমান বলেন, তিনি উপাচার্যের 'স্টুডেন্ট ফার্স্ট' নীতিতে সামনে রেখে হলের সার্বিক দিক উন্নয়নে কাজ করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের পহেলা ডিসেম্বর থেকে নজরুল হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন মোঃ হারুন।