ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবির লেকে অতিথি পাখির কলকাকলি: সুরক্ষায় মানতে হবে যেসব কড়া নিয়ম

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১, ২৬ অক্টোবর ২০২৬
জাবির লেকে অতিথি পাখির কলকাকলি: সুরক্ষায় মানতে হবে যেসব কড়া নিয়ম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে অতিথি পাখি।

শীত মৌসুমে অতিথি পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে পাখিদের বিরক্ত না করা ও জলাশয়ের পরিবেশ সুরক্ষায় বিভিন্ন নির্দেশনা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত আসন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখির আগমন শুরু হয়েছে। এসব জলাশয় পাখির অবাধ বিচরণক্ষেত্র। পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে জলাশয়গুলোকে ইতোমধ্যে তাদের বসবাসের উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

নির্দেশনায় পাখি পর্যবেক্ষণের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া ও উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া পাখিদের ভয়ভীতি না দেখানো এবং জলাশয়ে পানির বোতল ও পলিথিন না ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!