চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পাসের হার ৬৯.৭১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ জন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পাসের হার দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৭১ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৮ দশমিক ৯২ শতাংশ। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর কলেজটি থেকে মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। গত বছর এ সংখ্যা ছিল ১৭।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর কলেজটি থেকে ২৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৭৪ জন। উত্তীর্ণ হয়েছেন ১৯১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৮৩ জন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪০ জন। অকৃতকার্য হয়েছেন ১৮ জন।
মানবিক বিভাগে ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৬ জন। এ বিভাগে ফেল করেছেন ৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগে ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৫ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩০ জন। এ বিভাগ থেকেও একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
সব মিলিয়ে চলতি বছর কলেজটির ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—উভয় ক্ষেত্রেই অবনতি হয়েছে।
নিউজ কীওয়ার্ড: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ, এইচএসসি ফলাফল ২০২৬, পাসের হার, জিপিএ-৫, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, পরীক্ষার ফলাফল।