ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে বিমান থেকে ১৪ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২১:৪৬, ৫ অক্টোবর ২০২১
শাহজালালে বিমান থেকে ১৪ কেজি সোনা উদ্ধার
ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
 
শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আগামীকাল বিস্তারিত জানানো হবে। 

জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণ বার পাওয়া যায়। যার ওজন প্রায় ১৩ কেজি ৯২ গ্রাম। সংস্থাটির সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!