ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জাতীয় ঈদগাহে গরমে স্বস্তি দিতে ৭০০ পাখা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪১, ২ মে ২০২২
জাতীয় ঈদগাহে গরমে স্বস্তি দিতে ৭০০ পাখা
ফাইল ফটো

ঈদুল ফিতরে তীব্র গরমের কথা চিন্তা করে রাজধানীর জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের জন্য ৭০০টি বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে।

ঈদগাহের সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে গিয়ে রাজধানীর শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গরমে মুসল্লিরা যাতে কষ্ট না পান, সেজন্য ৫৫০টি সিলিং ফ্যান ও ১৫০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার সকাল ৮টয় জাতীয় ঈদগাহে হবে ঈদের প্রধান জামাত। এবার মাঠে ৩৫ হাজার মানুষের জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে মাঠের প্রস্তুতির কাজ একমাস আগে থেকেই চলছে। গত ৫ এপ্রিল থেকে এ মাঠে প্রতিদিন ১৫০ জন শ্রমিক কাজ করছে।

মাঠে বৃষ্টির কথা ভেবে টানানো হয়েছে ত্রিপল, মাঠজুড়ে বিছানো হয়েছে গালিচা। অজুর ব্যবস্থাসহ মোবাইল টয়লেটও থাকছে।

ওসি মওদুত বলেন, বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবামূলক ব্যবস্থা রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ হাজার বর্গমিটারের এ মাঠে ১২১ কাতারে নামাজ পড়বেন মুসল্লিরা। নারীদের জন্যেও নামাজের ব্যবস্থা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!