ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৬, ৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
অভিযানে জব্দ করা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য।সংগৃহীত ছবি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ রাজধানীর চারটি বারে অভিযান চালানো হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে এসব প্রতিষ্ঠানে ‘বিশেষ অভিযান’ পরিচালনার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

Advertisement

অন্য তিনটি প্রতিষ্ঠান হলো- তার মধ্যে রয়েছে-র ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বলেন, ‘ঢাকায় অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগ অনুসন্ধানে চারটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়েছে এনবিআর।’

তিনি বলেন, ‘এনবিআরের আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের মজুদ, পণ্যের বৈধ উৎস, আমদানি ও ক্রয়-সংক্রান্ত দলিল এবং প্রযোজ্য শুল্ক-মূসক ও কর পরিশোধের তথ্য যাচাই করা হচ্ছে।’

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!