[ করোনাভাইরাস ]
রামেকে আরো তিনজনের প্রাণহানি
ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে।
গত একদিনে হাসপাতালের আইসিইউতে মারা গেছেন একজন। এছাড়া দুজন মারা গেছেন ৩০ নম্বর ওয়ার্ডে। এর মধ্যে দুজন ষাটোর্ধ্ব ও একজন ৪১ থেকে ৫০ বছর বয়সী নারী রয়েছেন।
.png)
পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়নি। তবে এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারো নমুনায় করোনা শনাক্ত হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!