বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব আলী অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ঘোষণা দেন।
.png)
আরো পড়ুন>>> বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর
এ সময় বলা হয়, ২৭ মার্চ ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে মাহাতাব আলী বলেন, গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালিতে হানিফ এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হন। এ ঘটনায় গ্রেফতার বাসচালকের এখনও জামিন দেওয়া হয়নি। অথচ তার জামিনের দাবিতে ফেডারেশনের নেতারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
সংবাদ সম্মেলনে জেলা ট্রাক ও ট্যাংক লরি এবং কাভার্ড ভ্যান সমিতির সহ-সভাপতি হারুন-অর-রশীদ ছাড়াও শ্রমিক ইউনিয়ন মাইক্রো শাখা, জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।